আল-কুরআন স্কুল

(দেশে ও বিদেশে বসবাসরত স্কুল শিক্ষার্থীদের জন্য কুরআন ও মৌলিক দ্বীন শেখার অনলাইন মক্তব)

জামাতের (ব্যাচের) সাথে পড়ার ফলে বারাকাহ (বরকত) হয় এবং দ্রুত পড়া আয়ত্তে আসে!
আপনার সন্তানকে কমপক্ষে ৪ বছর কুরআন ও মৌলিক দ্বীন শিক্ষা দিন!
সন্তানদের দ্বীন শিক্ষা দেওয়া প্রত্যেক পিতা-মাতার কর্তব্য!
সৎ ও আমলদ্বার সন্তান পিতা-মাতার পরকালে নাজাতের উছিলা!
শিক্ষিত ও দ্বীনদ্বার সন্তান পরিবার, সমাজ, ও দেশের সম্পদ!
প্রতিষ্ঠা সাল
0
শিক্ষার্থী
1 +
শিক্ষক
0 +
কোর্স লেভেল
0 +

আমাদের কোর্সের বৈশিষ্ট্য

দক্ষ আলেম

আমরা দক্ষ আলেম, হাফেজ, মাওলানা দ্বারা ক্লাস পরিচালিত করি

ট্রায়াল ক্লাসের সুযোগ

ট্রায়াল ক্লাসের সুযোগ (ভর্তির পূর্বে ১ সপ্তাহ ফ্রী ট্রায়াল ক্লাসের সুযোগ রয়েছে)

মনিটরিং

শিক্ষা কার্যক্রম মনিটরিং করা হয়। ক্লাস নিয়মিত হয় এবং সময়মত ক্লাস শুরু হয়

ক্লাসেই পড়া প্রস্তুত

অভিভাবকগণ শুধুমাত্র তাদের সন্তানদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করবেন

আমাদের শিক্ষকগণ

আমরা যোগ্য এবং অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক দিয়ে পড়াই। আমরা আপনার সন্তানের সঠিক শিক্ষার সর্বাত্মক প্রচেষ্টা করি।

Al Quran School Online Teachers

হাবীব আহমাদ রাকীব

হাফেজ, মাওলানা, মুফতি

Al Quran School Online Teachers

সাইফুল ইসলাম মাসুম

হাফেজ, মাওলানা, মুফতি

Al Quran School Online Teachers

আনাস ইমাম

হাফেজ, মাওলানা

Al Quran School Online Teachers

গোলাম সামদানী ইমাদ

হাফেজ, মাওলানা

Al Quran School Online Teachers

নাইমুর রশীদ তালহা

হাফেজ, মাওলানা, মুফতি

Al Quran School Online Teachers

ইমদাদুল্লাহ মুদ্দাসসির

হাফেজ, মাওলানা, মুফতি

Al Quran School Online Teachers

মোঃ আবু সালেহ

হাফেজ, মাওলানা

মোঃ মুস্তফা কামাল

হাফেজ, মাওলানা, মুফতি

জাকির হাসান পিএইচডি গবেষক, অস্ট্রেলিয়া

"আমার ছেলে ইয়ামিন এক বছরের অধিক সময় যাবত অস্ট্রেলিয়া থেকে আল কুরআন স্কুলের সাথে কুরআন শরীফ এবং মৌলিক দ্বীন শিখছে। আলহামদুলিল্লাহ, সে খুব ভালো শিখতে পারছে। আল কুরআন স্কুলে কুরআন এবং নামাজ শিক্ষার পাশাপাশি আদব-আখলাক শেখানো হয়। এই অনলাইন স্কুলের সকল শিক্ষার্থীদের জন্য অনেক অনেক দোয়া।"

ড. নাজমুল ইসলাম কানাডা প্রবাসী

"আমার ছেলে আইমান ইসলাম (৯ বছর) কানাডার কুবেক সিটি থেকে প্রায় ১ বছর ধরে নিয়মিত আল-কুরআন স্কুলের মাধ্যমে দ্বীন শিখছে। আলহামদুলিল্লাহ, সে কুরআন দেখে পড়তে পারে। নামাজের দোয়া ও দৈনন্দিন মাসলা মাসায়েল সম্পর্কে তার জ্ঞান বাড়ছে। সে নিয়মিত নামাজ পড়ে। নিয়ত করেছি আল-কুরআন স্কুলের মাধ্যমে আমরা তাকে কুরআনের হিফজ সম্পূর্ণ করাবো। আমি এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নতির জন্য আল্লাহর নিকট দোয়া করছি।"

আজিজুর রহমান শিক্ষক, তেজগাঁ কলেজ ঢাকা

“শেখার পাশাপাশি নিয়মিত ব্যবহৃত দোয়া, নামাজের সুরা, দোয়াসমুহ, নামাজের অত্যাবশ্যকীয় নিয়ম-কানুন, বিভিন্ন আদব-আখলাক শিখেছে। স্যার [কুরআনের শিক্ষক] শিক্ষার্থীদের নামাজ পড়ার গুরুত্বের বিষয়টি নিয়ে বেশ চমৎকারভাবে বুঝিয়েছেন, এখন আমার মেয়ে বাহ্যিক তাগিদ ছাড়াই নিজেই আগ্রহের সাথে নামাজ আদায় করে। নিত্য দিনের দোয়াগুলো পাঠ করে। নিয়মিত কুরআন তেলাওয়াতের চেষ্টা করে। স্যারদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ, আল্লাহ পাক উনাদের এই সৎ ও নেক উদ্যোগের উত্তম প্রতিদান দান করুন। কুরআন শিক্ষার পাশাপাশি, স্বল্প পরিসরে হলেও হাদীস শিক্ষার ক্লাস সংযুক্ত করা হলে শিক্ষার্থীরা আরো উপকৃত হবে। আল-কুরআন স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।“

সাজিদুর রহমান শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

"আলহামদুলিল্লাহ, মুসলিম হিসেবে ঈমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। আর তিলাওয়াত নামাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ । নামজে তিলাওয়াত বিশুদ্ধ না হলে যেমন নামাজ হয় না তেমনি অর্থ না জানলে নামাজে মনযোগী হওয়া যায় না। এ জন্য আমি নামাজের ছোট সূরাগুলি বিশুদ্ধ তিলাওয়াত ও অর্থসহ জানার প্রয়োজন বোধ করলাম। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ার ফাঁকে কিভাবে শিখব বুঝতে পারছিলাম না। তখন আল-কুরআন স্কুলের কথা আমি জানতে পারি। যার মাধ্যমে নামাজের ছোট সূরা গুলোর বিশুদ্ধ অর্থসহ তিলাওয়াত, নিত্যদিনের প্রয়োজনীয় দুয়া গুলি বিশুদ্ধ ভাবে শিখতে পারি। আলহামদুলিল্লাহ।"

Scroll to Top