অনলাইন মক্তব

অনলাইন মক্তবে আমরা কী শিখাই?

আমাদের উদ্দেশ্য

• মসজিদ ও ইসলামিক সেন্টার দূরে থাকায় বিদেশে বসবাসরত বাংলাদেশী পরিবারের সন্তানদের আল-কুরআন ও মৌলিক দ্বীন শেখা সহজ করা

• বাংলাদেশের অনেক এলাকায় বাচ্চাদের জন্য কুরআনের ভালো শিক্ষক পাওয়া চ্যালেঞ্জিং। সব বাচ্চাদের মৌলিক দ্বীন শেখার জন্য ভালো শিক্ষকের ব্যবস্থা করা

• স্কুল শিক্ষার্থীদের বাসা থেকেই প্রাতিষ্ঠানিকভাবে অনলাইনে আল-কুরআন, নামাজ শিক্ষা, মাসনূন দোয়া, নির্বাচিত হাদিস ও ইসলামি আদব-কায়দা শিখার ব্যবস্থা করা

পড়ানোর পদ্ধতি:

• Zoom App এর মাধ্যমে ক্লাস হয়। ক্লাসের পূর্বে WhatsApp গ্রুপে জুম লিংক পাঠানো হয়

• স্টুডেন্টরা ক্লাস শুরুর ৫ মিনিট পূর্বেই ক্লাসে অংশগ্রহণের প্রস্তুতি নেবে

• ক্লাস চলাকালীন সময়ে স্টুডেন্টরা শুধুমাত্র ক্লাসেই মনোনিবেশ করবে

• স্টুডেন্টরা অনলাইন ক্লাস করার জন্য নিরিবিলি রুম বেছে নেবে

• ভালো ইন্টারনেট সংযোগ থাকা জরুরী

• ক্লাসের সময় শিক্ষার্থীরা অবশ্যই সরবরাহকৃত course materials সাথে রাখবে

ক্লাসের বৈশিষ্ট:

• দক্ষ আলেম দ্বারা ক্লাস পরিচালিত হয়

• শিক্ষা কার্যক্রম মনিটরিং করা হয়। আলহামদুলিল্লাহ, ক্লাস নিয়মিত হয় ও আমরা সময়মত ক্লাস শুরু করি

• কোর্সে ঈমান (কালিমা), নামাজ, সুন্নতসম্মত দোয়া, ও ইসলামী আদব কায়দা শিখানো হয়

• প্রত্যেক ক্লাস ৪০ মিনিট; সপ্তাহে ৫ দিন (রবি থেকে বৃহস্পতিবার) ক্লাস, শুক্র ও শনিবার ছুটি

• ক্লাসেই পড়া প্রস্তুত করে দেওয়া হয়। অভিভাবকগণ শুধুমাত্র তাদের সন্তানদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করবেন

ফি ও বেতন:

• ভর্তি ফিঃ ১০০০ টাকা (একবার)

• বাংলাদেশ সময় দুপুর ৩:০০- ৩:৪০; অথবা রাত ৯:০০- ৯:৪০ ব্যাচ (মাসিক ১০০০ টাকা)

• বাংলাদেশ সময় সকাল ৭:০০- ৭:৪০; অথবা রাত ১১:০০- ১১:৪০ ব্যাচ (মাসিক ২০০০ টাকা)

• On demand special time schedule available

• One-to-one teaching available

বিশেষ নির্দেশনা:

• কোর্স থেকে সফলতা পেতে নিয়মিত এবং সময়মত সব ক্লাসে অংশগ্রহণ করতে হবে

• কোর্স থেকে সফলতা পেতে শিক্ষকের সাথে উচ্চস্বরে / শব্দ করে পড়তে হবে

• ক্লাসেই পড়া প্রস্তুত করে দেওয়া হয়, তাই প্রতিটি ক্লাসে উপস্থিত থাকা জরুরী

দেশে ও বিদেশে বসবাসরত স্কুল শিক্ষার্থীদের জন্য আল-কুরআন ও মৌলিক দ্বীন শেখার অনলাইন মক্তব 

Useful Links

  • Our Message
  • Prospectus
  • Model class
WhatsApp: +880 1886 240 700

Subscribe Now

Don’t miss our future updates! Get Subscribed Today!

আল-কুরআন স্কুল একটি অলাভজনক প্রতিষ্ঠান! 
Scroll to Top